চিকিৎসার জন্য খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন
১৫ নভেম্বর ২০১৯, ০৬:০৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার বলেছেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি চিকিৎসার অভাবে দিনদিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। ফলে রাজনীতির দৃষ্টিতে নয়, মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল আউয়াল মাস্টারের মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুকুল সরকারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র সহসভাপতি খন্দকার মুশতাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মতিউর রহমান মাতেন মাস্টার, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন গাজী জিনু, সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা