শিবপুরে লালমাটির টিলা কাটার অপরাধে অর্থদণ্ড
২৬ নভেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে লালমাটির টিলা ও পাহাড় কাটার অপরাধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ নভেম্বর) ঝটিকা এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা।
জানা যায়, অবৈধভাবে পাহাড় ও লাল মাটির টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়নগর ইউনিয়নের সিমারবাগ পশ্চিমপাড়া গ্রামের সফর আলীর ছেলে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তাকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হলে অর্থদণ্ডের টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ অংশগ্রহণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা বলেন, পাহাড় কাটার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে একজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সরকারি স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা