শিবপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ: এক শিশু নিহত, আহত ৫
২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের চৈতন্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারটির চালকসহ মোট ৫ জন। নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি সিলেটের জালালাবাদে।
আহতরা হলেন, নিহত আবদুর রহমানের মা আয়েশা বেগম (৩৫), বাবা বাবুল মিয়া (৪০), নানী তারা বিবি (৭০), বোন সামিয়া (১১) ও প্রাইভেটকারের চালক গোহর আহমেদ (৪২)। তাদের সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ জানায়, সিলেটগামী প্রাইভেটকারটি মহাসড়কের শিবপুরের চৈতন্যা এলাকায় পৌঁছলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ডানে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির এনা পরিবহনের একটি বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সাত বছরের শিশু আবদুর রহমান। প্রাইভেটকারের চালকসহ অপর ৫ জনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পরিবারের স্বজনরা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ১১ বছর বয়সী সামিয়ার ওপেন হার্ট সার্জারি শেষে সিলেটে জালালাবাদে ফিরছিল পরিবারটি। দুপুর দেড়টায় হাসপাতাল থেকে রওনা হয়েছিলেন তারা। বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটলো।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে। ওই প্রাইভেটকার ও বাস আটক করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক আহত আর বাসের চালক পলাতক।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি