শিবপুরে কলেজ ছাত্র উদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সদরে ডাকবাংলো এলাকার সৈয়দ মোস্তফার ছেলে কলেজ ছাত্র মেহেদী হাসান উদয় হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. শিহাব (২৩)কে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শিহাব শিবপুর ভূইয়া মার্কেট এলাকার বাদল সরকারের ছেলে। সে উদয় হত্যার পর থেকেই পলাতক ছিল।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে পুলিশের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। পরে নরসিংদী আদালতে পাঠানো হয়। এসময় পুলিশের পক্ষ থেকে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মুঞ্জর করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, সত্যতা নিশ্চিত করে বলেন, শিহাবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচদিনের রিমান্ডে নেবার অনুমতি চাওয়া হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় উদয়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এর আগে রিফাত (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে। মামলা নং ০৫, তারিখ ১৩/১২/১৯ইং।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা