শিবপুরে মাদ্রাসার চারতালা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
১০ জানুয়ারি ২০২০, ০৪:১৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ধানুয়া বালিকা দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক ভুইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার ওসমান গনি মৃধা। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা