শিবপুরে রিফাত হত্যার দায় স্বীকার করে দুই কিশোরের জবানবন্দি
২৪ জানুয়ারি ২০২০, ১০:৩২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে রিফাত মিয়া (১৬) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে দুই কিশোর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দীন কাদিরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। নিহত রিফাত শিবপুরের সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
৫ দিন পর নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ভোরে একটি বিদ্যালয়ের পরিত্যক্ত পানির ট্যাংক থেকে রিফাতের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তিন কিশোরকে আসামী করে শিবপুর থানায় হত্যা মামলা করেন নিহত রিফাতের মা রুনা বেগম।
মামলার বিবরণে জানা গেছে, রিফাতের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ সন্দেহভাজন এক কিশোরকে আটক করে। ওই কিশোর পুলিশের কাছে স্বীকার করে, আরও দুই কিশোরকে সঙ্গে নিয়ে নিখোঁজের রাতেই রিফাতকে হত্যা করে একটি পরিত্যক্ত পানির ট্যাংকে রেখে দেয় তারা। পরে তার দেওয়া তথ্যমতে রিফাতের অর্ধগলিত লাশ দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়। পড়নের কাপড় ও লাল জুতা দেখে রিফাতের লাশ সনাক্ত করেন স্বজনরা। এই হত্যাকাণ্ডে অংশ নেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া তিন কিশোর।
আদালতে দেওয়া জবানবন্দিতে ওই দুই কিশোর জানায়, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পনা অনুসারে গত শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে রিফাতকে ডেকে নেওয়া হয়। সে সময় রিফাতের সঙ্গে থাকা মাফলার তার গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই বিদ্যালয়েরই একটি পরিত্যক্ত পানির ট্যাংকে রেখে দেওয়া হয়।
হত্যার শিকার রিফাতের মা রুনা বেগম জানান, সামান্য ঘটনায় আমার এইটুকু ছেলেকে যারা লাশ বানিয়ে দিল, আমি তাদের বিচার চাই। এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার দুই কিশোর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য কিশোরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি