শিবপুরের যশোরে ২০ বাড়িঘরে হামলা ও ভাংচুর
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনার জের ধরে অন্তত ২০টি বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জয়নগর ইউনিয়নের যশোর উত্তরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গ্রামবাসীর অভিযোগ, ওই ইউনিয়নের গিলাবেড় গ্রামের অন্তত ২০০ ব্যক্তি এই হামলা চালায়। এই ঘটনায় এক প্রতিবন্ধীকে পিটিয়ে রেখে যায় হামলাকারীরা।
এর আগে শুক্রবার ইউনিয়নটির গাবতলী বাজারে পাল্টাপাল্টি হামলায় বশির আহমেদ (২২) ও জাকির হোসেন (২০) নামের ২ জন গুরুতর আহত হন। তারা দুজনই নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার স্থানীয় একটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গিলাবেড় ও ছুটাবন্দ গ্রামের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সে সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ওই সময় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বশির আহমেদ এগিয়ে এসে দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। এরপরও গিলাবেড় গ্রামের লোকজন এতে ক্ষুব্ধ হন। এর জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে গিলাবেড়ের ১০/১৫ জন মিলে চাপাতি ও রড দিয়ে বশিরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে বশিরের এলাকার লোকজন ওই পক্ষের জাকির হোসেন নামের এক ব্যবসায়ীর ওপর হামলা করেন।
-20200215174251.jpg)
শনিবার সকাল ৯টার দিকে গিলাবেড় গ্রামের সুমন, মোবারক, আব্দুল হাই, মিলন, বাবু ও বেনুর নেতৃত্বে প্রা ২০০ ব্যক্তি যশোর উত্তরপাড়া গ্রামে ঢুকে অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ঢুকে টিভি, ফ্রিজ, আসভাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা