শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে সর্বদলীয় ভাবে নরসিংদীর শিবপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কলেজগেইটস্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়দুল হক ভুইয়া জুনু, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজ আহম্মেদ, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গণী স্বপন, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ।

শিবপুর পৌরসভা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পের বরাদ্দ থেকে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা