শিবপুরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
২২ মার্চ ২০২০, ০৬:১৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার একদিন পরে থানায় অভিযোগ দেয়া হলে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১মার্চ) রাতে উপজেলার বিলসরন এলাকার একটি মাছের ঘের থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক উজ্জ্বল (১৬) উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে উজ্জ্বল কে আসামি করে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা ও থানা সুত্রে জানা গেছে, শিশুটি গত শুক্রবার বিকেলে বাড়ী থেকে একটু দূরে লাউটালে গেলে সেখানে শিশুটিকে ধর্ষণ করে উজ্জ্বল। পরে বাড়িতে এসে রাতে ঘটনা জানালে পরের দিন শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন তাঁর মা। পরে ওসি মোল্লা আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টায় স্থানীয় একটি মাছের ঘের থেকে অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেফতার করে। মামলার পরে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার সম্পন্ন করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ধর্ষক উজ্জ্বল গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা