করোনার কারণে শিবপুরের কোন খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না: এমপি মোহন
২৮ মার্চ ২০২০, ০৬:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে নিরাপদে ও সতর্ক থাকতে হবে। শিবপুরে করোনা পরিস্থিতির কারণে কোন খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না।
তিনি বলেন, আমি ইতোমধ্যে ব্যক্তিগতভাবে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক প্রায় ৩ হাজার দৈনিক খেটে খাওয়া মানুষের তালিকা করেছি। তালিকা অনুযায়ী তাদেরকে জনপ্রতি দশ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, আধা কেজি লবন, একটি ডেটল সাবানসহ একটি প্যাকেজ বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।
এমপি আরও বলেন, এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারীভাবে যে অনুদান বরাদ্দ দিয়েছেন তাও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা শুরু হয়েছে। এরপরও কেউ বাকী থাকলে আমাকে জানালে কিংবা উপজেলা প্রশাসনকে জানালে তার বাড়িতে খাবার সামগ্রী পাঠিয়ে দেয়া হবে।
তিনি শনিবার (২৮মার্চ) দুপুরে করোনাভাইরাস মোকাবেলায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের জন্য নিজস্ব অর্থায়নে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, জীবাণুনাশক ও অন্যান্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
শিবপুর ডাকবাংলোতে এসব বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সহ সভাপতি আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি