শিবপুরে অনাহারে বেদে সম্প্রদায়, খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ওসি
০৩ এপ্রিল ২০২০, ০৭:৩৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম
এস. এম আরিফুল হাসান:
করোনাভাইরাস সংকটের কারণে নরসিংদীর শিবপুরে আটকেপড়া বেদে সম্প্রদায়ের ২৫ টি পরিবার অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন, এমন খবর পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে নিজ উদ্যোগে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ২ টি সাবানসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের শাষপুর এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছেন বেদে সম্প্রদায়ের ২৫টি পরিবার। করোনাভাইরাসের কারণে এলাকায় ঘুরে কর্ম করতে না পেরে বেকার হয়ে পড়েন তারা। এতে কয়েকদিন ধরে শিশু সন্তানসহ অর্ধাহারে অনাহারে দিন পার করছিলেন পরিবারগুলো। ভাসমান হওয়ায় কেউ তাদের কথা মনেও রাখেননি। শুক্রবার বিকালে তাদের এমন দুর্দশার খবর জানতে পারেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান। খবর পেয়ে তাৎক্ষনিক খাদ্যসামগ্রী নিয়ে সেখানে হাজির হন তিনি। অভুক্ত বেদে সম্প্রদায়ের পরিবারগুলো এতে খুশি হন পুলিশের প্রতি। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে ওসি মোল্লা আজিজুর রহমান জানান, করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়ায় এবং কোনপ্রকার ত্রাণ না পাওয়ায় কয়েকদিন ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করছিলেন বেদে পরিবারগুলো। দ্বীন ইসলাম নামে ওই সম্প্রদায়ের একজন বিষয়টি আমাকে অবগত করেন। আমি তাৎক্ষনিকভাবে সাধ্যমত খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা