শিবপুরে হিজড়া সম্প্রদায়ের মধ্যে খাদ্য ও নিরাপত্তা সামগ্রী বিতরণ
০৪ এপ্রিল ২০২০, ০৭:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের ১৫ জন মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হুমায়ুন কবীর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এসব সামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা ও পরিকল্পনায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণের অনুদানভিত্তিক তহবিল থেকে শিবপুর উপজেলার পৌরসভা এলাকায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মধ্যে এই খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউএনও মোঃ হুমায়ুন কবীর সরকারি নির্দেশনা মোতাবেক তাদেরকে বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পড়তে বলেন। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হিজড়া লোকজন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা