শিবপুরে আইনশৃঙ্খলা বাহিনীকে পি.পি.ই প্রদান
১৪ এপ্রিল ২০২০, ১১:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নরসিংদীর শিবপুর উপজেলায় হাজী আফছার উদ্দিন ভুইয়া (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর মডেল থানার কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মঙ্গলবার সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এর হাতে পিপিই তুলে দেন শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ফাউন্ডেশনের পরিচালক তাপসী রাবেয়া।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, শিবপুর মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর হলরুমে নরসিংদী জেলা এনএসআই সদস্যদের জন্য জেলা এনএসআই উপ-পরিচালক বজলুর রহমান এর হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শুরু থেকেই হাজী আফছার উদ্দিন ভুইয়া (রহঃ) ফাউন্ডেশন করোনা ভাইরাস প্রতিরোধে শিবপুর উপজেলায় জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি