শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের উদ্যোগে খোলা মাঠে বাজার
১৫ এপ্রিল ২০২০, ১২:০৫ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে আসছেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শিবপুর কলেজ গেইট কাঁচা বাজারকে ধানুয়া এলাকার পতিত জমিতে স্থানান্তর করা হয়েছে।
প্রথমে বাজারে আসা বিক্রেতাদের দূরত্ব বজায় রেখে অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে বাজারে আসা ক্রেতাদের একজনের সঙ্গে আরেকজনের সামাজিক দূরত্ব তথা শারিরিক দূরত্ব বজায় রেখে লাইন ধরিয়ে বাজারে প্রবেশ করায় পুলিশ সদস্যরা। এ সময় শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ক্রেতা বিক্রেতাদের প্রাণঘাতি ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেন।

পর্যায়ক্রমে জেলা পুলিশের উদ্যোগে যেসব বাজারে ক্রেতা সমাগম বেশি হয় সে বাজার গুলোকে একইভাবে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় স্থানান্তর করা হবে বলেও জানা গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা