শিবপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
২৩ এপ্রিল ২০২০, ০২:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
এস. এম আরিফুল হাসান:
মহামারি করোনায় লকডাউন চলার কারণে একদিকে যেমন শ্রমিক সংকট অপরদিকে কৃষকের অর্থ সংকটও দেখা দিয়েছে। এতে কিভাবে ঘরে ধান তুলবেন সেই চিন্তায় পড়েছেন কৃষকরা। এমন পরিস্থতিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নরসিংদীর শিবপুরে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন ও শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঞার নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এই ধান কাটায় অংশ নেয়। এসময় তাদের সাথে শিবপুর প্রেসক্লারে কয়েকজন সংবাদকর্মীও ধান কাটায় অংশ নেয়। উপজেলার চক্রধা ইউনিয়নের কুতুবের টেক গ্রামের কৃষক মজিবর মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন ও শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঞা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তারা কৃষকদের পাশে দাড়িয়েছেন। তারা জেলার যেসকল কৃষক তাদের ডাকবেন সেখানেই গিয়েই তাদের ধান কেটে দিবেন বলেন জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক রাকিব হাসান, শিবপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি আসরাম খান, ছাত্রলীগ নেতা শেখ জুয়েল, মাহফুজ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি