শিবপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: আহত ২
০৪ মে ২০২০, ০১:৩৭ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও পশ্চিম পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন মৃত মোহাব্বত আলীর ছেলে ওসমান ডালি (৪০) ও কাজল ডালির ছেলে হাফিজুল ডালি (২০)। রবিবার (৩ মে) সকালে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ওসমান ডালী ও হাফিজুল ডালির গরুর মলমূত্র প্রতিবেশী রুবেল ডালির জায়গায় গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল ডালিসহ ৮/১০ জন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ওসমান ডালী ও হাফিজুল ডালিসহ বাড়ীর অন্যান্য লোকজনের উপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে ওসমান ও হাফিজুল কে গুরুতর জখম করা হয়। এতে ওসমান ডালির মাথায় গুরুতর জখম এবং হাফিজুলের বাম হাত ভেঙ্গে যায়। এছাড়া আরো ৪/৫ জন আহত হয়।
পরিবারের লোকজন জানায়, ওসমান ডালির মাথায় গুরুতর জখম এবং হাফিজুলের বাম হাত ভেঙ্গে গেছে এবং শরীরের অন্যান্য স্থানে আঘাপ্রাপ্ত হওয়ায় তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় কামরুল ডালি বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে পুলিশ মৃত ছেলাম ডালির ছেলে আসামী রুবেল ডালি (২৫) কে গ্রেফতার করেছে বলে জানান ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম। এদিকে রমজান ও করোনায় লকডাউনের মধ্যে এমন সন্ত্রাসী ঘটনায় হতবাক এলাকাবাসী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা