শিবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা
১৬ মে ২০২০, ০৩:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ক্রেতা-বিক্রেতাকে ১৩ টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে শিবপুর বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা উপজেলার সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলার মাধ্যমে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন। এসময় তাদের সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট।
এদিকে গত ১০ মে থেকে ঈদের জন্য স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট খোলা হলেও কেউ মানছে না। ফলে করোনা সংক্রমের ঝুঁকি বাড়ছেই।
শিবপুরে নতুন করে ৮ জন সহ মোট এ পর্যন্ত ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ১৪ জন বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকার্তা সূত্রে জানা যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা