শিবপুরে সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
১৮ মে ২০২০, ০৪:৫৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে মানুষ মানুষের জন্যে’ এ শ্লোগানকে বুকে ধারন করে উদীয়মান শিবপুর সংগঠনের উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৯০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খান, শিবপুর প্রেসক্লাবের সদস্য এসএম আরিফুল হাসান, শেখ মানিক, উদীয়মান সংগঠনের সদস্য লতিফ খান প্রমুখ। ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণা, সোহান, সামুয়েল, রিপন, সিয়াম প্রমুখ।
ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল এক কেজি আতপ চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, গুড়ো দুধ এক প্যাকেট, নারিকেল ১ টি, কিসমিস ৫০ গ্রাম ও সেমাই ২ প্যাকেট।
ঈদ সামগ্রী বিতরণের সার্বিক পরিচালনা করেন কাওসার খান ও মুক্তা। এই সংগঠনের প্রধান উদ্যোক্তা শাহনাজ খান মনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি