শিবপুরে দোকানের শাটার বন্ধ করে কাপড় বিক্রি, মোবাইল কোর্টে অর্থদণ্ড
২১ মে ২০২০, ০৫:৫০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকানের শাটার বন্ধ করে কাপড় বিক্রি করছেন দোকানদাররা। বৃহস্পতিবার (২১ মে) মোবাইল কোর্ট পরিচালনাকালে এমনই চিত্র দেখতে পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
এসময় মোবাইল কোর্ট অবৈধভাবে দোকান চালু করায় শিবপুর সদর রোড, কলেজ গেইট ও হাসপাতাল রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১০টি মামলায় ৩৬ হাজার ৩শত টাকা জরিমানা করেন।
অভিযানকালে এক দোকানদার দাঁড়িয়ে ছিলেন দোকান থেকে একটু দূরে। তার দোকানের ভিতরে ক্রেতা আছে এমন অভিযোগ উপস্থিত লোকজনের। কিন্তু দোকানী মানতে নারাজ, কারণ তিনি আজ দোকান-ই খুলেননি বলে দাবি করেন। দোকানের চাবিও তার কাছে নেই, চাবি বাসায়। এসময় বাসা থেকে চাবি আনিয়ে উপস্থিত লোকজনের সম্মুখে দোকান খুলেন মোবাইল কোর্ট। সঙ্গে সঙ্গে ১০ জন ক্রেতা একসাথে দৌড়ে দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়। আরো ১০-১২ জন ক্রেতাকে দেখা যায় দোকানের ভিতরে। যাদের কারোর মুখেই নেই মাস্ক, মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধিও।
নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে দোকান খুলে কাপড় বিক্রি, ম্যাজিস্ট্রেটের সাথে মিথ্যা বলে প্রতারণা করায় অবশেষে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ওই দোকানীকে।
এমনভাবেই শিবপুরের প্রতিটি কাপড়ের দোকানেই চালানো হচ্ছিল শাটার বন্ধ করে রমরমা ব্যবসা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়েই শাটার বন্ধ করে পলায়ন। পরে আবার দোকান খুলে বিক্রি শুরু। এভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকানগুলোতে চলছিল কাপড় বিক্রি। এমন অপরাধে শিবপুরে ১০টি মামলায় অর্থদণ্ড দিয়ে তা আদায় করেন মোবাইল কোর্ট। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি