শিবপুরে প্রবাসীর উদ্যোগে কর্মহীনদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
২৩ মে ২০২০, ১২:৫৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
শেখ মানিক:
করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামের বিভিন্ন পেশার ২ শত ২০ পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার মজলিশপুর হাজেরা সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে এসব বিতরণ করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী আবুল কালাম খানের নিজস্ব অর্থায়নে ২য় পর্যায়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগেও ২ শত ২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সার্বিক পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোমেন খান, ফজলে রাব্বী খান, সোহেল খান, বশির আহম্মদ খান ও আলমগীর খান প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, এক কেজি সুগন্ধি চাল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল ও এক প্যাকেট সেমাই।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি