শিবপুরে ইয়াবাসহ চার মাদক মামলার আসামী গ্রেফতার
৩১ মে ২০২০, ০৯:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর থেকে ২০০ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন (৪২) নামে চার মাদক মামলার এক আসামী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (৩১ মে) সন্ধ্যায় শিবপুর মডেল থানাধীন বাঘাব এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক তাপস কান্তি রায় ও সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় শিবপুর থানার বাঘাব গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে, চারটি মাদক মামলার আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে তার দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে করোনা ভাইরাস সংকটের সময়েও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা