শিবপুরে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও জরিমানা
০৬ জুন ২০২০, ০৬:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে গণপরিবহনে যাত্রীসেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) করোনা প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পুলিশের একটি দল নিয়ে শিবপুর-ঢাকা সড়কের শিবপুর বাসস্ট্যান্ড, কলেজ গেইট এবং ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা মোড়সহ বিভিন্ন স্থানে গণপরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মনোহরদী পরিবহণ, রয়েল পরিবহণ, ইশাখাঁ পরিবহণসহ বিভিন্ন গণপরিবহনে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করেন। এসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। তিনি যাতায়াতকারী পরিবহণের যাত্রীদের খোঁজ খবর নেন এবং করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সতর্ক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা নরসিংদী টাইমসকে জানান, ১ জুন থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল শুরু করেছে। ফলে শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালিত না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করা, মাস্ক পরিধান না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় চালক ও যাত্রীদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৯শত টাকা জরিমানাসহ তাদেরকে সতর্ক করে দেয়া হয়। তাছাড়া অতিরিক্ত যাত্রী যাতে না নেয় সেজন্য চালক ও সহকারীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা