শিবপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
০৭ জুন ২০২০, ০৫:০১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার কুন্দারপাড়া (চৌপট) এলাকায় সামসুল আলম ভূঞা খোকা (৬৮) নামের ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন।
জানা যায়, তিনি এক সপ্তাহ যাবত শ্বাসকষ্ট, কাশি, শরীর ব্যাথাজনিত রোগে ভুগছিলেন। কিন্তু চিকিৎসায় রোগের কোন পরিবর্তন না হওয়ায় আশংকাজনক অবস্থায় শনিবার রাতে তাকে নরসিংদী সদর হাসপাতলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
খবর পেয়ে রবিবার সকালে তার বাড়ীতে যান শিবপুরের ইউএনও মোঃ হুমায়ুন কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান তরুন মৃধা, শিবপুর মডেল থানা পুলিশ, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম খোরশেদ আলম প্রমুখ। পরে সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হওয়ার সন্দেহে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান। মৃত্যুকালে সামসুল আলম ভূঞা মা, স্ত্রী, ২ ছেলেসহ আত্মীয় স্বজন রেখে যান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি