শিবপুরে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড
০৯ জুন ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদী শিবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত উপজেলায় ৬৩ জন আক্রান্ত হয়ে ১৭ সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শুরু হয়েছে গণপরিবহন চলাচল, খুলেছে দোকান-পাট। কিন্তু সবখানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। রাস্তা-ঘাটে, বাজার ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংক্রমণ ঠেকাতে প্রতিদিনের মত মঙ্গলবার (০৯ জুন) শিবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। স্বাস্থ্যবিধি না মানায় পথচারি, গণপরিবহন, মোটরসাইকেল আরোহী ও দোকানিকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয় গণপরিবহনের চালক, সহকারী ও যাত্রীদের।
মার্কেট, দোকান-পাট সহ সর্বত্র সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শিবপুরে দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে জানিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান মুনমুন জাহান লিজা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা