শিবপুরে মাস্ক পরিধান না করলেই জরিমানা
১০ জুন ২০২০, ০৫:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে দোকানপাট, গণপরিবহন, সিএনজি, অটোরিকশা ও মটরবাইকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বুধবার ( ১০ জুন) করোনা প্রতিরোধে উপজেলার সদর রোড, কলেজ গেইট, ও বাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
এসময় গণপরিবহ ও হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারী নির্দেশ না মানায় "সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮" এর আওতায় জরিমানা করা হয়। ২১টি মামলায় মোট ৯ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা নরসিংদী টাইমসকে বলেন, বারবার উপজেলা প্রশাসের পক্ষ হতে সাধারণ জনগণকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা সত্ত্বেও তা পালন করা হচ্ছে না। এমনকি বাজারের বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ফলশ্রুতিতে বর্তমানে শিবপুরে ৬৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং তা জ্যামিতিক হারে বেড়েই চলেছে। এমতাবস্থায় মুখে মাস্ক পড়ে চলাচল করতে হবে অন্যথায় আইনের আওতায় এনে জরিমানা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা