শিবপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ জন নিহত; আটক ১
১০ জুন ২০২০, ০৮:৩১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ শহিদুল্লাহ ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের নিজাম উদ্দিন ভূঁইয়ার ছেলে। হত্যায় জড়িত সন্দেহে শিবপুর মডেল থানার পুলিশ হান্নান নামে একজনকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নোয়াদিয়া গ্রামের এলাহী ব্যাপারীর ছেলে রুবেল, আবদুর রহমানের ছেলে হান্নান ও লামপুর গ্রামের মৃত রইছ মীরের ছেলে ইব্রাহীমের নাম উল্লেখ করে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী মৃত রইছ মীরের ছেলে ইব্রাহিম ও আনোয়ার হোসেন এর মধ্যে বিরোধ ছিল। এ বিষয় নিয়ে প্রায় সময় আনোয়ার হোসেন শহিদুল্লাহর নিকট পরামর্শ করার জন্য আসতো। মঙ্গলবার রাতে শহিদুল্লাহ নোয়াদিয়া বাজারে গেলে সেখানে অবস্থানরত রুবেলের সাথে এ বিষয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল শহিদুল্লাহর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে বাজারের লোকজন আহতাবস্থায় শহিদুল্লাহকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শহিদুল্লাহ মারা যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে হান্নান নামে ১ জনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। নিহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার (১০ জুন) সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি