শিবপুরে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
১৪ জুন ২০২০, ১১:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মিনারুল হক খান রতন (৬৪) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আশ্রাফপুর গির্জাপাড়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। স্বাস্থ্যবিধি অনুসারে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর গির্জাপাড়া গ্রামের মৃত ছাও খানের ছেলে মিনারুল হক খান রতন লিভারের জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসা করার জন্য করোনার সার্টিফিকেট প্রয়োজন পড়ায় তিনি গত ৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। পরে ৮ জুন করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ শনাক্ত হয়। আজ রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান তিনি।
স্বাস্থ্যবিধি অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবীর ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের উপস্থিতিতে ওই ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবীর করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা