মুজিব শতবর্ষ উপলক্ষে শিবপুরে যুবলীগের বৃক্ষরোপণ
১১ জুলাই ২০২০, ১২:২২ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
শেখ মানিক:
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সহ সভাপতি সামসুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, শিবপুর পৌর যুবলীগের সভাপতি সৈয়দ দুলাল, সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আলম ভূঁইয়া,সাধারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ কাশেম, দুলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আফজাল হোসেন, মাছিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা,সহ সভাপতি কিরন মিয়াসহ ইউনিয়ন ও উপজেলা যুবলীগের নেতাকর্মীগণ।
উপজেলার পৌরসভা, মাছিমপুর, সাধারচর ও দুলালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি