শিবপুরের বাঘাব ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন
১৯ আগস্ট ২০২০, ০৩:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
শেখ মানিক:
পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলেও শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম শুরু হয়েছে।
নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর সার্বিক সহযোগিতায় বাঘাব ইউনিয়নের আক্রাশাল বাজারে বুধবার (১৯ আগস্ট) সকালে ৮নং বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত গড়তে প্রতিশ্রুতি বদ্ধ বিষয়ক সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিট অফিসার এসআই আমিনুল ইসলাম, সহকারি বিট অফিসার এএসআই জসিম উদ্দিন খান, বাঘাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার, আক্রাশাল বাজার কমিটির সভাপতি নূরুল ইসলাম সাজিদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউপি সদস্য মনির হোসেন, শিবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেখ মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা