নরসিংদীতে টেকনো ড্রাগসকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা ও ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ধ্বংস
১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৫ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঔষধ তৈরীর লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস নামক একটি ঔষধ কোম্পানীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস্ লিমিটেড এর ৩নং ইউনিটে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরী করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোন অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরীতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি