করোনায় আক্রান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩ ক্রিকেটার
২০ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
মহামারি করোনার ভয়াল থাবা থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে থাকা ৩ ক্রিকেটার। সাথে আইসোলেশনে নেওয়া হয়েছে আরও ১৫ জন খেলোয়াড়কে।
গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হয় নবগঠিত অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প। তার আগে আরও একটি ক্যাম্প থেকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য ২৮ সদস্যের স্কোয়াড বাছাই করা হয়। ক্যাম্প চলাকালেই কয়েকজন ক্রিকেটারের মধ্যে দেখা গেছে করোনার উপসর্গ। এজন্য কদিন আগে খেলোয়াড়দের অনুশীলন বন্ধ রাখা হয়।
এমন পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে উপসর্গ থাকা কয়েকজন ক্রিকেটারকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। যেখানেই ৩ জন ক্রিকেটারের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেই তিন খেলোয়াড়ের পাশাপাশি উপসর্গ থাকা এবং তাদের সংস্পর্শে থাকা আরও ১৫ ক্রিকেটারকে আইসোলেশনে রেখেছে অনূর্ধ্ব-১৯ টিম ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেন, ‘হ্যাঁ আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ৩ জন ক্রিকেটারের কোভিড পজিটিভ এসেছে। এই রিপোর্ট আমরা হাতে পেয়েছি। ওরা এখন বিসিবির তত্ত্বাবধানে আইসোলেশন সেন্টারে আছে। এখন একাডেমি ভবনটা তো জৈব-সুরক্ষা বলয়ের ভিতরে আছে। এই কারণে আমরা আলাদা একটা ভবন নিয়েছি, যেখানে আইসোলেশন এর ব্যবস্থা করা হয়েছে।
উপসর্গ থাকা খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান দেবাশিষ, শুধু পজিটিভ ৩ ক্রিকেটার নয়, সাথে যাদের করোনার উপসর্গ আছে আমরা তাদেরকেও আইসোলেশনে রেখেছি আলাদা আলাদা রুমে। আপাতত তারা পর্যবেক্ষণে থাকবে। দুই-একদিন দেখার পর আমরা তাদেরকে ছেড়ে দিব। ইতোমধ্যে পরীক্ষার পর আমরা কয়েকজনকে ছেড়েছি।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার