দীর্ঘ পাঁচ বছর পর পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের
১৭ অক্টোবর ২০২১, ০৫:৩২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট। তবে উত্তেজনায় সম্ভবত সব থেকে এগিয়ে টি-টোয়েন্টি। সেই ফরম্যাটেরই বিশ্বকাপ,তাহলে বুঝুন কতটা উন্মাদনা আর উত্তেজনার ডালি সাজানো আছে! এবারের আসরটি আরও একটি কারণে ‘বিশেষ’। দীর্ঘ পাঁচ বছর পর হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ। অনেক অপেক্ষা শেষে অবশেষে আজ (রবিবার) পর্দা উঠেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের।
মাসকাটে ওমান ও পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। এই ম্যাচের আগে ছোট্ট পরিসরের এক অনুষ্ঠান দিয়ে মূলত শুরু হয়েছে কুড়ি ওভারের বিশ্ব আসরের পথচলা। সম্পূর্ণ মেয়েদের একটি ব্র্যান্ড দল নিয়ে গড়া পারফরম্যান্স ছিল মূল অনুষ্ঠানের আকর্ষণ।
এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬ দল। আগেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ৮ দল, সেখানে আরও ৪ দল যোগ দিলে শুরু হবে দ্বিতীয় পর্ব বা সুপার-১২। সেই চারটি জায়গায় জন্য প্রথম পর্বে লড়বে ৮ দল। বাংলাদেশকেও খেলতে হবে প্রাথমিক পর্ব। আজ রাতে (রবিবার) স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে মাহমুদউল্লাহদের মিশন।
এবারের বিশ্বকাপ হচ্ছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। যদিও এই আসর হওয়ার কথা ছিল আসলে ভারতে। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি ভারত থেকে সরে চলে আসে মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে। সেখানকার চার ভেন্যুতে লড়াই হবে দলগুলোর।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওমান। ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনির শুরুটা মোটেও ভালো ছিল না। কোনও রান যোগ না হতেই ২ উইকেট হারায় তারা! ওই জায়গা থেকে শুরু তাদের লড়াই। এবারই প্রথম কোনও বৈশ্বিক প্রতিযোগিতায় খেলছে পিএনজি।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি