উইজডেনের দশক সেরা দলে সাকিব আল হাসান
২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটবিশ্বে এখন বিভিন্ন ক্যাটাগরিতে একাদশ তৈরির ধুম পড়েছে। সেই ধারাবাহিকতায় 'ক্রিকেটের বাইবেল' খ্যাত উইজডেন ম্যাগাজিনও তৈরি করেছে গত ১ দশকের সেরা ওয়ানডে একাদশ। এতে জায়গা করে নিয়েছে আইসিসির কোপে পড়ে নিষিদ্ধ থাকা বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উইজডেনের ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ তৈরি করা হয়েছে।
উইজডেনের এই একাদশ সাজানো হয়েছে ছয় ব্যাটসম্যান, এক অল-রাউন্ডার ও চার পেসার দিয়ে। স্বাভাবিকভাবেই একমাত্র অল-রাউন্ডার হিসেবে আছেন সাকিব। গত এক দশকে সাকিব খেলেছেন ১৩১ ওয়ানডে। ব্যাট হাতে ৪ হাজার ২৭৬ রান করার পাশাপাশি বল হাতে ১৭৭ উইকেট নিয়েছেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। একাদশে ভারতের ৩ ক্রিকেটার বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ঠাঁই পেয়েছেন।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে ঠাঁই পেয়েছেন দুজন করে। অজি তারকা ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্কের সঙ্গে আছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। একাদশের বাকিরা হলেন ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
উইজডেন দশক সেরা ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা