বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ
২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
২০১৯ খ্রি: বিদায় নেবে আর মাত্র ৪ দিন পর। সেই সঙ্গে শেষ হতে চলেছে এক দশক। এ দশকের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাক। তাতে জায়গা পেয়েছেন ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি। ২০১০ থেকে ২০১৯, এ ১০ বছরে বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে উইজডেন। তাতে ঠাঁয় পেয়েছেন ১ নারীসহ ৫ ক্রিকেটার। এ দশকের সেরা ক্রিকেটারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কোহলি। উইজডেন মনোনীত দশক সেরা টেস্ট দলের অধিনায়কও করা হয়েছে তাকে। ভারতীয় ক্যাপ্টেনকে সেরা ওয়ানডে দলেও রেখেছে তারা।
শেষ হতে চলা এ দশকে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্টে ২৭টি শতরানসহ ৭২০২ রান করেছেন কোহলি। ওয়ানডেতে ৪২টি শতকে করেছেন ১১,১২৫ রান। আর টি-টোয়েন্টিতে ২৬৩৩ রান করেছেন তিনি। ২০০৯ সালে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে প্রথম আন্তর্জাতিক শতরান পান কোহলি। এরপর ৩ ফরম্যাট মিলিয়ে আরো ৬৯টি সেঞ্চুরি (ওয়ানডে -৪২, টেস্টে -২৭) করেছেন তিনি। সবকটিই এসেছে এ দশকে। ক্রিকেটের তিন সংস্করণে ৫০-এর ওপর গড়ের মালিক বিরাট। মোট আন্তর্জাতিক শতরানের (৭০) নিরিখে শচীন টেন্ডুলকার (১০০) এবং রিকি পন্টিংয়ের (৭১) পেছনে রয়েছেন তিনি। ক্রিকেটের সব ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় টেন্ডুলকার (৩৪,৩৫৭), পন্টিংয়ের (২৭,৪৮৩) পরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক (২১,৪৪৪ রান)।
উইজডেনের তালিকায় কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া নারী দলের অলরাউন্ডার এলিসি পেরিও আছেন এ তালিকায়।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা