স্পন্সরের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
০৬ এপ্রিল ২০২০, ১০:৩৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে দেশের সব ধরণের খেলা। এমন দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুঁজছে নতুন দীর্ঘমেয়াদী স্পন্সর। কেননা পুরোনো স্পন্সর ইউনিলিভারের সঙ্গে বিসিবির চুক্তি জানুয়ারীতে শেষ হয়েছে। তারা চুক্তি বাড়াতেও ইচ্ছুক নয়।
ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হবার পরপরই দুই বছরের জন্য ৫০ কোটি টাকা মূল্যের টিম স্পন্সরশিপ আহ্বান করে বিসিবি। কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি কোনো স্পন্সরের। বাংলাদেশ ক্রিকেট দলের অন্তবর্তীকালীন স্পন্সর ছিল আকাশ ডিটিএইচ। কিন্তু বিসিবি চাইছে দীর্ঘমেয়াদী স্পন্সর। তাই মরিয়া হয়ে একটি নতুন জাতীয় দলের স্পন্সর খোজার পাশাপাশি নতুন ব্রডকাস্টার নিয়োগের জন্য সন্ধান করছে বোর্ড। কেননা চলতি এপ্রিলে গাজী টিভির সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে।
এই প্রসঙ্গে বিসিবির অর্থ বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিক বলেন, আমরা জানি যে এই মুহুর্তে স্পন্সর এবং ব্রডকাস্টার পাওয়া খুব কঠিন। তবে এটি মূলত চলমান করোনভাইরাস মহামারীর কারণেই অন্য যে কোনও কিছুর চেয়ে বেশি নয়। আমরা সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরপরই স্পন্সর পেতে আশাবাদী।
বিশ্বকাপের আগে বাংলাদেশের হোম সিরিজ আছে দুইটি। দুইটিই আবার টেস্ট সিরিজ হওয়ায় এই দুই সিরিজ মাঠে না গড়ালেও বিসিবির খুব বেশি ক্ষতি হবে না। অন্যান্য বোর্ডের চেয়ে এদিক থেকে কিছুটা স্বস্তিতেই আছে বাংলাদেশের বোর্ড। তবে করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে স্থগিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মত আসর, যা বড় ধরনের লোকসানের মুখে ফেলবে বিসিবিকে।
জাতীয় এক দৈনিকে ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে আমরা আশঙ্কা করছি, বোর্ডের বার্ষিক আয়ের ২০-২৫ ভাগ কমে যেতে পারে, অর্থের দিক থেকে যা ৪০ কোটি টাকার সমান। বিসিবি প্রতি বছর আইসিসির কাছ থেকে ১১ থেকে ১৩ মিলিয়ন ডলার পায় (প্রায় ১০০ কোটি টাকা)।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%