শিবপুরে ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত
১৯ নভেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মনোহরদী উপজেলার সৈয়দপুর ফুটবল একাদশ বনাম পলাশ উপজেলার সুলতানপুর ফুটবল একাডেমি একাদশ মুখোমুখি হয়। এতে ট্রাইবেকারে ৩-২ গোলে জয়লাভ করে সৈয়দপুর ফুটবল একাদশ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন খলিলুর রহমান। খেলার সভাপতিত্ব করেন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি।
খেলায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাসুদ পারভেজ, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠুন, টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আল-আমীন প্রমুখ। সার্বিক সহযোগিতা করছেন দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ।
ফুটবলপ্রেমী হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন। আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার এক লক্ষ টাকা।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি