নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
০৬ জুন ২০২২, ০৪:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
টুর্নামেন্টে বালক অনুর্ধ্ব-১৭তে জেলার ৬টি উপজেলা ও দুইটি পৌরসভার মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করবে। অন্যদিকে বালিকা অনুর্ধ্ব-১৭তেও ৬টি উপজেলা ও দুইটি পৌরসভার মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করবে। ৪ দিন ব্যাপী সকালে ও বিকেলে প্রতিদিন মোট ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মনোহরদী উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করে রায়পুরা উপজেলা দল। রায়পুরা উপজেলা দলের নেতৃত্ব দেয় শতদল বালিকা উচ্চ বিদ্যালয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও সেক্টর কমান্ডারস্ ফোরাম’৭১ নরসিংদী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা