পলাশে ঢাকা একাদশ-লন্ডন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
০২ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
পলাশ প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করতে নরসিংদীর পলাশ উপজেলায় ঢাকা একাদশ ও লন্ডন একাদশের খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) বিকালে উপজেলার পারুলিয়া মাঠে পলাশ ক্লাবের আয়োজনে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি এই প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা একাদশ ১ গোল ও লন্ডন একাদশ ১ গোল করে খেলাটি ড্র করে। খেলায় ঢাকা একাদশের হয়ে খেলেন জাতীয় দলের কয়েকজন ফুটবলার। এছাড়া লন্ডন একাদশের হয়ে লড়েন বিদেশী কয়েকজন খেলোয়ার।
খেলাটি উপভোগ করতে মাঠে সমাগম হয় হাজারও দর্শক। পলাশ ক্লাব আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসার কামরুল ইসলাম গাজী, পলাশ ক্লাবের সদস্য সচিব মাকসুদুর রহমান প্রমুখ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা