খেলার মাঠেই ফুটবলারের মৃত্যু!
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ভারতের রাধাকৃষ্ণ ধনরাজনের পেশাদার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল। খেলেছেন কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের মতো ক্লাবে। এছাড়া ইউনাইটেড স্পোর্টস ও সাদার্ন সমিতিতেও খেলেছেন এই লেফট ব্যাক। তার মৃত্যুও হলো খেলার মাঠেই। রোববার স্থানীয় একটি ম্যাচ খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
পেরিনদেলমান্নায় স্থানীয় একটি সেভেন এ সাইড ম্যাচে খেলছিলেন ধনরাজন। সেখানে খেলার মাঝখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার অকালমৃত্যুতে শোক নেমে এসেছে কলকাতার ফুটবল অঙ্গনে। মৃত্যুকালে ধনরাজনের বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।
এই ফুটবলার তার প্রথম পাঠ পান কেরালার বিখ্যাত কোচ টি কে চাত্তুণ্ণির কাছে। আদর্শ গুরু চাত্তুণ্ণির অন্যতম প্রিয় ছাত্রও ছিলেন তিনি। বিখ্যাত এই কোচের প্রশিক্ষণেই ৩ বছর ভিভা কেরালায় খেলার পর ২০০৮ সালে কলকাতার ইউনাইটেড স্পোর্টসে প্রথম খেলতে আসেন ধনরাজন।
এরপর একে একে খেলেছেন মোহনবাগান, মোহামেডান ও ইস্টবেঙ্গলে। তার অধিনায়কত্বেই মোহামেডান ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড জিতেছিল।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি