করোনাভাইরাস: ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে!
১২ মার্চ ২০২০, ০৬:৪২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) ছাড়ছে না কাউকেই। তালিকায় এবার নাম উঠে এল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার জুভেন্তাস সতীর্থ ডিফেন্ডার দানিয়েলে রুগানি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন সিআরসেভেন। খবর ডেইলি মেইলের।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থা ভয়াবহ। ১২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানে। সিরি আ-র বর্তমান মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। কাল রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। এ বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫২৪ জন। তার মাঝে ইতালিতেই ৮২৭ জন মৃত্যুবরণ করেছেন।
ডেইলি মেইল জানিয়েছে, সতীর্থ কাল রুগানি করোনায় আক্রান্ত হওয়ায় পর্তুগালে নিজের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে আছেন রোনালদো। গত রবিবার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে রুগানি আর রোনালদো ড্রেসিংরুম শেয়ার করেছেন। যে কারণে রোনালদোর করোনা আক্রান্তের সম্ভাবনা বেড়ে গেছে। পর্তুগিজ সুপারস্টারের মা বর্তমানে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এই দুই কারণে রোনালদো এখন ইতালিতে ফিরছেন না।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি