এক বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে নারী ইউরো
২৪ এপ্রিল ২০২০, ০৪:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাব পড়ল নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। ইংল্যান্ডের মাটিতে ২০২১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইউরো। কিন্তু পুরুষ ইউরো ও অলিম্পিকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই সময়ে হচ্ছে না টুর্নামেন্টটি। বিবিসি'র এক প্রতিবদনে বলা হয়েছে, এক বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে নারী ইউরো।
নারী ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০২২ সালের ৬ জুলাই। শেষ হবে, তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সৌভাগ্য যে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে, কাতারে।
উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন, পুরুষদের টুর্নামেন্টের পাশাপাশি নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হলে, দুই টুর্নামেন্টেরই সমস্যা হবে। এ কারণেই নারীদের টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেয়া হলো। উয়েফা প্রেসিডেন্ট আরো বলেন, আমরা খুব যত্নের সঙ্গে সবগুলো অপশনই যাচাই করে দেখেছি। নারী ফুটবলের উত্তরোত্তর সমৃদ্ধির ফলে আমরাও চিন্তা করেছি, এই টুর্নামেন্ট নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পরিকল্পনা করতে। নারীদের টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দেয়ার অর্থ হলো ওই গ্রিষ্মে সেটাই হবে প্রধান টুর্নামেন্ট। কারণ, টুর্নামেন্টটি অনেক বেশি পাদপ্রদীপের আলোয় আসা প্রত্যাশা করে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা