বাফুফেকে সোয়া ৪ কোটি টাকা অনুদান দিচ্ছে ফিফা
২৭ এপ্রিল ২০২০, ১২:৩৯ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনা ভাইরাসের প্রভাবে কম বেশি সব দেশের ফুটবল ফেডারশনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সদস্য দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিফা। ২১১ সদস্য দেশের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকার সমান। প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে ৫ লাখ মার্কিন ডলার (৪ কোটি ২৫ লাখ টাকা) করে। এই অনুদান সঠিকভাবে ব্যবহার নিশ্চিতে কড়া নজরদারি করবে ফিফা। এছাড়া ফিফা তার সদস্য দেশগুলোকে বার্ষিক যে অনুদান দিয়ে থাকে সেটা অব্যাহত থাকবে।
অনুদানের ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বের সকল দেশই এখন ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। পুরো ফুটবলের জন্য এটি বড় চ্যালেঞ্জ। ফিফার দায়িত্ব এই ভয়ানক অবস্থায় সবার পাশে দাঁড়ানো। বিশ্বের যেসব দেশ বেশি আর্থিক সমস্যায় পড়েছে এই অনুদান কার্যক্রম তাদের দিয়েই শুরু হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সঙ্কটের কথা না বললেও করোনার প্রভাব কিছুটা হলেও পড়েছে বাফুফের কোষাগারে। দীর্ঘসময় ফুটবল বন্ধ থাকলে আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে এটা অনুমেয়।
করোনাভাইরাসের কারণে অফিস কার্যক্রম বন্ধ থাকায় গত বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ফিফা। তবে ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিফার তহবিলে আছে ২৭৪ কোটি ডলার।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি