শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত
৩০ জানুয়ারি ২০২০, ০৭:৩০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাছিটান বা রশিটান টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর পূর্বপাড়া মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
কাছিটান দেখতে ভিড় জমায় নানা বয়সের হাজার হাজারো দর্শনার্থী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেন সবাই। খেলায় সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ।

আজকের খেলা উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহীন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক, শিবপুর বাজার ( উত্তর) সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সৈয়দ তাজুল, পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল, এবং যুবলীগ নেতা সৈয়দ আলম প্রমুখ।
কাছিটান (রশি টান) প্রতিযোগিতা পরিচালনা করেন আবুল হারিস মেম্বার ও আব্দুল বাছেদ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন যুব সংঘ বনাম জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা যুব সংঘ। প্রতিযোগিতায় যোশর ইউনিয়ন যুব সংঘ বিজয় লাভ করেন।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা