শিবপুরে ঐতিহ্যবাহি রশিটান (কাছিটান) ফাইনাল খেলা অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম
শেখ মানিক:
শিবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহি রশিটান (কাছিটান) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দর্শক সমাগমে ফুটে উঠে উৎসবের আমেজ। প্রচুর দর্শক সমাগমে মাঠে তিল ধারনের ঠাঁই ছিলনা। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় তরুনোদয় সংঘ।
শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে গত ১৮ জানুয়ারি শুরু হয় এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা। দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৮টি দল। শেষ পর্যন্ত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় আড়ালী মা মৎস খামার বনাম একদুয়ারিয়া ভাই ভাই মৎস খামার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল আড়ালী মা মৎস খামারের বিল্লাল হোসেনের হাতে পুরস্কারের ষাড় গরু এবং একদুয়ারিয়া ভাই ভাই মৎস খামারের বকুলের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসদ।
শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদলের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, শিবপুর বাজার (উত্তর) সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ও পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল প্রমুখ।
খেলার সঞ্চালনায় ছিলেন সৈয়দ বাবুল, পরিচালনা করেন বাছেদ, জুলহাস ও ফাইজ উদ্দিন।
প্রধান অতিথি আসাদুজ্জামান আসদ বলেন, নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলাকে পরিচিত করতে আরো বেশি করে এই খেলার আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে জনপ্রিয় এই খেলাটিকে ধরে রাখতে সবাইকে উদ্যোগ নিতে হবে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা