লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
২০ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মঈন ঝুটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি