নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
১৫ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব-২০২৫" এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করা হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকালে নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন মাঠে এ প্রতিযোগিতা হয়।
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৭ বছরের বালক ও বালিকাদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং সুস্থ জাতি গঠনে তারুণ্যের ভূমিকা তুলে ধরার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ।
ভলিবল প্রতিযোগিতায় ৬টি উপজেলা দল অংশগ্রহণ করে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকাদের ৮টি দলের অংশগ্রহণে দ্বৈত ও একক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন বিদ্যানিকেতন বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ ব্রাহ্মন্দী গার্লস উচ্চ বিদ্যালয়।
বালিকা একক পর্যায়ে চ্যাম্পিয়ন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ ব্রাহ্মন্দী গার্লস উচ্চ বিদ্যালয়।
বালক দ্বৈত চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন এবং রানারআপ ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়। বালক একক চ্যাম্পিয়ন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশান এবং রানারআপ ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়। ভলিবল প্রতিযোগিতায় পলাশ উপজেলা দল চ্যাম্পিয়ন এবং রায়পুরা উপজেলা দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে পলাশ উপজেলার একজন পুরস্কার গ্রহণ করে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আজিজুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা