নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
১৩ মে ২০২৫, ০৭:৫০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
নরসিংদীতে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের এ সমাপনী ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিভিন্ন বিদ্যালয় এবং ক্রীড়া ক্লাবের ৪০ জন বালক এর হাতে সমাপনী সনদ তুলে দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নরসিংদীতে ফুটবল আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণ পরিচালনাকারী নরসিংদী জেলা কোচ নাজমুল হাসান ডিসেন্ট ও মোহাম্মদ কবির হোসেন।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা