সাকিবকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না : পাপন
২৬ অক্টোবর ২০১৯, ০৬:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
স্পোর্টস ডেস্ক:
সবেমাত্র এক ঝড় না কাটতেই আরেক ঝড়ের কবলে পরেছে বাংলাদেশের ক্রিকেট। এবার কাঠগড়ায় বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বোর্ডের নিয়মের বাইরে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করায় সাকিবের ওপর খেপেছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, বোর্ড লিগ্যাল অ্যাকশনে যাবে।

গ্রামীণফোনের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজেই সেটি জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু আগেভাগে জানাননি বোর্ডকে। বোর্ডের অনুমোদন ছাড়া যে কোনো ক্রিকেটারের বিজ্ঞাপন বা নতুন কোনো চুক্তিতে রয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটারদের বলে দেয়া আছে, টিম স্পন্সরদের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যাওয়া যাবে না। কিন্তু সাকিব সেটা তোয়াক্কা করেননি। এ নিয়েই ঝামেলা। পাপন জানিয়েছেন, সাকিবের কাছে প্রথমে ব্যাখ্যা চাওয়া হবে। পুরো বিষয়টি বোর্ডের সঙ্গে থাকা চুক্তির নিয়ম মেনে হয়েছে কি না তা খুঁটিয়ে দেখা হবে। এ বিজ্ঞাপনে চুক্তির বরখেলাপ ঘটলে সাকিবের কাছে ক্ষতিপূরণও দাবি করবে বোর্ড। পাশাপাশি গ্রামীণফোনকেও লিগ্যাল নোটিশ পাঠাবেন বিসিবি বিগ বস।
শনিবার (২৬ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ হাজির বিসিবি সভাপতি। সেখানেই নতুন করে জানালেন, সাকিবকে কোনো ধরনের ছাড় দেবেন না তারা। সাকিবকে লিগ্যাল নোটিশ পাঠানো নিয়ে পাপন বলেন, আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে এটা চুক্তিতে নেই। কাজেই এটা কেন করলো, তবে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য আমরা চিঠি দিয়েছি। এতটুকুই বলতে পারি এটা করতে পারে না।
বোর্ডের নিয়ম হয়তো ভঙ্গ হয়েছে। তবে সামনে গুরুত্বপূর্ণ ভারত সফর। সেই দিকটি বিবেচনায় কোনো ছাড় কি দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে পাপন পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ছাড় দেয়ার প্রশ্নই আসে না।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা