ইতিহাসে সবচে বাজে বোলিং: ৪ ওভারে ৭৫ রান!
২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হয়তো কখনোই ভুলতে পারবেন না শ্রীলঙ্কান কাসুন রাজিথা। তবে কোনো সুখস্মৃতি নয়, শ্রীলঙ্কান পেসারকে তাড়া করতে পারে এই ম্যাচের দুঃস্বপ্ন। ৪ ওভারে দিয়েছেন তিনি ৭৫ রান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটিই। রোববার অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই তেতো স্বাদ পেয়েছেন রাজিথা।
ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভার থেকেই শুরু রাজিথার দেদার রান বিলিয়ে দেওয়া। অ্যারন ফিঞ্চের দুই বাউন্ডারিতে সেই ওভার থেকে আসে ১১ রান। পাওয়ার প্লের ভেতরে বোলিং করেছেন আরেক ওভার। ডেভিড ওয়ার্নারের দুই চার, এক ছক্কা ও ফিঞ্চের চারে সেই ওভার থেকে আসে ২১ রান। আবার বোলিং পান দশম ওভারে। এবার তার ওপর ঝড় বয়ে যায় আরও। ফিঞ্চের এক ছক্কা, ওয়ার্নারের দুই ছক্কা ও এক চারে ওই ওভারে আসে ২৫। অষ্টাদশ ওভারে করেছেন নিজের শেষ ওভার। এবার গুনেছেন ১৮ রান। এই ওভারে দুটি ছক্কা এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে।
রাজিথা রেকর্ড গড়ায় বিব্রতকর এই রেকর্ড থেকে কিছুটা স্বস্তি পাবেন তুনাহান তুরান। গত অগাস্টে ইউরোপের টুর্নামেন্ট রোমানিয়া কাপে তুরস্কের এই পেসার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৭০ রান। তার আগে, ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি।
শ্রীলঙ্কানদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের আগের রেকর্ড ছিল সনাৎ জয়াসুরিয়ার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দিয়েছিলেন তিনি ৪ ওভারে ৬৪ রান।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা