দুদক কার্যালয়ে সাকিব
০৩ নভেম্বর ২০১৯, ০৬:১৯ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হয়েছেন। সম্প্রতি জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হন। আইসিসির নিষেধাজ্ঞার চারদিন পর দুদক কার্যালয়ে আসলেন সাকিব।
দুদক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত। তবে নতুন নিষেধাজ্ঞার পর সাকিবকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কি-না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য তাকে কার্যালয়ে ডাকা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক দুদক কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়ে নিশ্চিত করেননি।
সম্প্রতি জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করা ও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও আকসুকে তদন্ত কাজে সহায়তা করায় সাকিবের শাস্তি এক বছর কমিয়ে আনা হয়। যার ফলে এক বছর শাস্তি ভোগ করেই মাঠে ফিরতে পারবেন তিনি।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%